২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে দিকনির্দেশনা জালাল উদ্দিনের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে দিকনির্দেশনা জালাল উদ্দিনের..

Mizanur Rahman avatar   
Mizanur Rahman
২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে দিকনির্দেশনা জালাল উদ্দিনের..
২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে দিকনির্দেশনা জালাল উদ্দিনের..
ছবি: সংগৃহীত
২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে দিকনির্দেশনা জালাল উদ্দিনের..

২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে দিকনির্দেশনা জালাল উদ্দিনের

 

আসন্ন কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলকে সফল করতে ইতোমধ্যে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

এ উপলক্ষে এক ফ্রেশ ব্রিফিং-এ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, পাকুন্দিয়া পৌরসভার সাবেক সফল মেয়র এবং বর্তমান কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পিপি, জননেতা এডভোকেট মোঃ জালাল উদ্দিন।

 

বক্তব্যে তিনি আসন্ন কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন—

“একটি সফল কাউন্সিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দলের আগামী দিনের শক্তিশালী রূপায়ণের প্রধান ভিত্তি। তাই আসন্ন কাউন্সিল সফল করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন—

“সংগঠনকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ঐক্যই হবে আগামী দিনের শক্তি।”

 

এডভোকেট মোঃ জালাল উদ্দিনের এই দিকনির্দেশনামূলক বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। তারা জানান, তার মতো অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বের কারণে কিশোরগঞ্জ জেলা বিএনপি নতুন করে শক্তি সঞ্চয় করবে এবং আসন্ন কাউন্সিলকে ঘিরে একটি ঐক্যবদ্ধ ও সফল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।

 

উপস্থিত নেতাকর্মীরা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এডভোকেট মোঃ জালাল উদ্দিনের মতো নেতৃত্বের দিকনির্দেশনায় বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator