বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় শরণখোলা উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের পক্ষে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা এলাকা থেকে এ লিফলেট বিতরণ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে।
এসময় পাঁচরাস্তায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম বাবুল,বিএনপি নেতা ফজলুল হক তালুকদার,টিএম জাফর তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোল্লা ইসহাক আলী,উপজেলা বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী,মধু তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের দাবি ও বাগেরহাট-৪ আসনে বিএনপি থেকে বারবার মনোনয়ন প্রাপ্ত দুর্দিনের কর্মীবান্দব নেতা কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে উপজেলাবাসীকে সালাম জানাতে আজকের এই লিফলেট বিতরণ।
এভাবেই উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া হবে।
মাহফুজুর রহমান বাপ্পী