উপকারীরা অবহেলিত, প্রশংসা পায় ক্ষতিকারীরাই | আই নিউজ বিডি

উপকারীরা অবহেলিত, প্রশংসা পায় ক্ষতিকারীরাই

যারা আসলেই উপকার করছে, তাদেরকে আমরা অবহেলা করি; আর যারা ক্ষতি করছে বা উপকার করছে না, তাদেরকে আমরা সম্মান দেই।....
Eidok-এ শেয়ার
উপকারীরা অবহেলিত, প্রশংসা পায় ক্ষতিকারীরাই
ছবি: সংগৃহীত

📰 উপকারীরা অবহেলিত, প্রশংসা পায় ক্ষতিকারীরাই

✍️ মোস্তাক আহমেদ রকি

আমরা প্রতিদিনই জীবনে নানা বৈপরীত্যের সাক্ষী হই। গরু আমাদের দুধ দেয়, তবুও আমরা বলি—‘গরুর মতো বোকা’। গাধা বোঝা বহন করে, অথচ আমরা তাকে মারধর করে কাজ করাই, আবার গালি দেই—‘গাধা’। অথচ বনের সিংহ বা বাঘ কোনো উপকারই করে না; বরং সামনে গেলে আমাদের জীবনই কেড়ে নেয়। তবুও তাদের বলা হয়—“বনের রাজা” বা “হিংস্রতম প্রাণী”।

এই উদাহরণগুলো শুধু পশুপাখির নয়—এগুলো আসলে আমাদের মানুষের সমাজের প্রতিচ্ছবি। যারা পাশে থাকে, কষ্টে-সুখে সাহায্য করে, ভালোবাসা ও মানসিক শান্তি দেয়—তাদের আমরা অবহেলা করি, ছোট করে দেখি। অনেক সময় তাদের গালি দিই, অপমান করি। আবার যারা মিথ্যে স্বপ্ন দেখায়, মিষ্টি কথায় বিভ্রান্ত করে, আসলে কোনো উপকার করে না—তাদের আমরা মাথায় তুলে রাখি।

এ যেন এক অদ্ভুত বাস্তবতা—উপকারীরা অবহেলিত, আর ক্ষতিকারীরা সম্মানের আসনে বসে যায়। অথচ যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে, তারাই আসলে সবচেয়ে মূল্যবান। কিন্তু আমরা তাদের গুরুত্ব বুঝতে পারি না।

তাই এখন সময় এসেছে নতুন করে ভাববার। যাদের জন্য আমাদের জীবন সহজ হয়, যারা নিঃশব্দে অবদান রেখে যায়—তাদের কদর করাই আমাদের আসল দায়িত্ব।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি