তিনি বলেন ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি।
সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন বক্তব্যে রাখেন তিনি।
এ-সময় সম্মেলন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সম্মেলন। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। সাতবছর আটমাস পর দলীয় সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার আট'শ আটজন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।