সাভারে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার থানা ষ্ট্যান্ড বাগানবাড়ি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ সাইফুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ এর সহধর্মিনী সিঃ আইনজীবী নাসরিন জাহান।
অনুষ্ঠান শেষে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির নেতা ও সদস্যবৃন্দদের উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন এবং কেক কেটে সুন্দর ও মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।