রানীশংকৈলে গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ | আই নিউজ বিডি

রানীশংকৈলে গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

রানীশংকৈলে আম গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ


রানীশংকৈল প্রতিনিধি।
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের লক্ষীপুর কুমুরিয়া গ্রামে থেকে মঙ্গল ..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলে  গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের লক্ষীপুর কুমুরিয়া গ্রামে থেকে মঙ্গল চন্দ্র রায় (৬১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের সবরাম বর্মনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মঙ্গল চন্দ্র রায় পার্শ্ববর্তী বাবুরিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। অনেক সময় অতিবাহিত হলেও বাড়ীতে না পৌঁছালে পরিবার তাকে খুঁজতে বের হয়। 

 

 

 

পরে স্থানীয়রা রাতোর লক্ষীপুর কুমুরিয়া গ্রামের একটি আম বাগানের আম গাছের ডালে তাকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মঙ্গল চন্দ্র রায় কয়েকদিন ধরে ঋণের ভারে মানসিক চাপ ও অর্থ সংকটে হতাশায় ভুগছিলেন।

 

 

 

 ধারণা করা হচ্ছে, এই হতাশার কারণে তিনি আত্মহত্যা করেছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ