মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মোহাম্মদ শাহিন, নিজস্ব প্রতিনিধি জামালপুর
Eidok-এ শেয়ার
মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
 
মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিটি দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 
পরে র‍্যালি শেষে মাদারগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি এড. মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
 
এসময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি শাজাহান বিকম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি, জিল্লুর রহমান তরফদার রিপন, সহ সভাপতি আনোয়ার জাহিদ মাখন, সহ সভাপতি অধ্যাপক আলমগীর, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু,সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু ফকির, দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
 
 


হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 20 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 15 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 34 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 32 ভিউ নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন জেলার খবর নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 ভিউ ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড জেলার খবর ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 ভিউ