বিরলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিরলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বিরলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি..
বিরলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি..
ছবি: সংগৃহীত
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বিরলে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

র‍্যালির নেতৃত্ব দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাধিকবার কারা নির্যাতিত জনপ্রিয় জননেতা আ.ন.ম বজলুর রশীদ কালু।

 

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা ও ব্যানার হাতে শ্লোগানে শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে।

 

নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator