সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা..
সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।..

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

আলোচনা সভায় তিনি বলেন, “তারেক রহমান শুধু বিএনপি নয়, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।”

তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator