নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত র্যালি ও সমাবেশে শত শত ছাত্রদল নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিল।
সোমবার (১সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নগরীর টপ টেন এর সম্মুখ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলটি শুরু হয়। এসময় বর্ণাঢ্য মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের (সিটি কর্পোরেশন) সম্মুখে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে যোগ দেয়।
বরিশাল বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এ্যাড. জয়নাল আবেদিন।
এদিকে র্যালীর অগ্রভাগে মাহামুদ হাসান তানজিলের নেতৃত্বে শত শত নেতাকর্মীরা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপি’র জন্মদিন’ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
অনুষ্ঠিত র্যালীতে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।