রবিবার সকাল ১০ টায় চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী বাজারে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরা, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা হালিমুর রহমান, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ প্রমূখ।
উপজেলা পর্যায়ে প্রতিদিন (কর্মদিবসে) দুই পয়েন্টে ঘুঘুরাতলী ও বেলতলী বাজার মিলে এক মেট্রিক টন আটা প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি করা হবে।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের মানুষের জন্য সুলভমূল্যে খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে সিটি কর্পোরেশন, শ্রমঘন জেলা-উপজেলা, জেলা সদর ও পৌরসভায় চলমান ওএমএস কর্মসূচির পাশাপাশি নতুন এ কার্যক্রম চালু করা হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট