ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর ৮ বছরের শিশুর লাশ কবর… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর ৮ বছরের শিশুর লাশ কবর থেকে উত্তোলন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর ৮ বছরের শিশুর লাশ কবর থেকে উত্তোলন।

রানীশংকৈল প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

রাণীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর ৮ বছরের শিশুর..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর ৮ বছরের শিশুর লাশ কবর থেকে উত্তোলন
ছবি: সংগৃহীত

 

 

রাণীশংকৈলে মায়ের অভিযোগে ১ বছর পর ৮ বছরের শিশুর লাশ কবর থেকে উত্তোলন 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থান থেকে রবিবার (৩১ আগস্ট) ৮ বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে সংগ্রহ করেন তারা।

 

অভিযোগ সূত্রে জানাযায়, স্বপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার। সংসার জীবনে ১৩ বছরের মাথায় নেমে আসে পারিবারিক কলহ বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগষ্ট টাকার জন্য মারপিটও করে স্ত্রীকে এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার ছেলেকে মেরে ফেলবো। এ কথা বলার ৩ দিনের মাথায় ১৩ আগষ্ট বিছানার নিচে ৪০ হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বসরোধ করে হত্যা করে চলে যায় দূবৃত্তরা।

 

এ ঘটনায় নারায়গঞ্জের ফতুল্লার উপজেলার উত্তর নরসিংপুর মহল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮ জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীপ জুডিসয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

৩১ আগস্ট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান স্থীনীয় পুলিশ ফোর্স ও এলাকার উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

 

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 72 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 98 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ