যশোর জেনারেল হাসপাতালে নারী পকেটমার আটক | আই নিউজ বিডি

যশোর

যশোর জেনারেল হাসপাতালে নারী পকেটমার আটক

****
Eidok-এ শেয়ার
যশোর জেনারেল হাসপাতালে নারী পকেটমার আটক
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রবিবার ৩১ আগস্ট, ২০২৫ দুপুরে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে পকেটমারির সময় হাতেনাতে এক নারী পকেটমারকে আটক করা হয়েছে। আটককৃত নারীর নাম শিউলি, যিনি ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা শিউলি হাসপাতাল আউটডোরে রোগী দেখতে আসা মীর মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির পকেট থেকে কৌশলে টাকা বের করে নিচ্ছিলেন। এ সময় পাশেই থাকা এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে শিউলিকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে আটক করে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন জনবহুল স্থানে সাম্প্রতিক সময়ে পকেটমার চক্রের আনাগোনা বেড়েছে। এসব চক্রের সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে নারী হওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই জনসমাগমপূর্ণ স্থানে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 102 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 121 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ