রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল বারী।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হালিম মাষ্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন শহিদুল।
প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা যুবদল সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান (ভিপি সুইট)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি মো. খালেদুল মাসুদ আন্জুমান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আলিম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এড. জি এম বাবলু, জেলা সমবায় আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।
আগামী নির্বাচনের প্রেক্ষাপট
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট-২ আসনে একাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন। উদ্দেশ্য একটাই—দলীয় মনোনয়ন নিশ্চিত করা। এর মধ্যেই সাবেক সচিব আব্দুল বারীর এ মহাসমাবেশ এলাকাজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জাতীয় রাজনীতির চিত্র
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী একমুখী রাজনীতি চালিয়ে বিএনপিকে কোণঠাসা করে রেখেছিল। তবে এখন দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতির মুক্তির সনদ ও জনগণের কল্যাণের রূপরেখা।
উন্নয়নমুখী কর্মকাণ্ড
রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াও সাবেক সচিব আব্দুল বারী স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও মনোনিবেশ করেছেন। বিশেষ করে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের কৃষকদের সারের সংকট না হয় সে বিষয়ে তিনি ইতোমধ্যে সরকারি দপ্তরে আলাপ করেছেন। এলাকাবাসীর বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও কৃষিভিত্তিক সমস্যার সমাধানে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন বলেও জনসভায় উল্লেখ করা হয়।
ঐক্যের ডাক
জনসভায় বক্তারা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তাদের ভাষায়, “এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সবাইকে মাঠে নামতে হবে।”
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0