সেতাবগঞ্জ স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে… | আই নিউজ বিডি

পঞ্চগড়

সেতাবগঞ্জ স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে বোচাগঞ্জবাসীর অবরোধ

****
Eidok-এ শেয়ার
সেতাবগঞ্জ স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে বোচাগঞ্জবাসীর অবরোধ
ছবি: সংগৃহীত

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুর জেলার ব্যবসাবান্ধব উপজেলা বোচাগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

 

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টায় সেতাবগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাময়িক যাত্রাবিরতির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মাইনুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক এম ওয়ালী ফ্লাড, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল করিম রাবিদ, এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ তাফসির, নজরুল ইসলাম নজু, শাহ এসফাকুর রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ চিনিকল, অর্ধশতাধিক অটো রাইস মিল, গরু-ছাগল ও ধান-চালের বৃহৎ বাজারকে কেন্দ্র করে বোচাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ও শিল্পাঞ্চল। শুধু তাই নয়, কাহারোল, বিরল ও পীরগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষ এই রেলস্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অথচ পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় ভোগান্তিতে পড়ছেন হাজারও সাধারণ যাত্রী।

 

তারা অবিলম্বে সেতাবগঞ্জ রেলস্টেশনে ট্রেনটির সাময়িক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেল উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

 

বোচাগঞ্জবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অতি দ্রুত আমাদের যৌক্তিক দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

 

 

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 72 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 100 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ