নুরের ওপর হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নুরের ওপর হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ

Rakibul Islam avatar   
Rakibul Islam
নুরের ওপর হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ
নুরের ওপর হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।..

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্তে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে অবস্থান নেন। প্রায় ১৫ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে তারা স্লোগান দেন এবং এ সময় যানজটের সৃষ্টি হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা সেখান থেকে সরে যান।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তে তীব্র যানজট দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

বিক্ষোভকারীরা নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। সংঘর্ষের এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এরপর পুলিশ তাদের ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং বিচার দাবি করছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator