নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে মিন্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে দুই মাস এবং তার সহযোগীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
জানা গেছে, মিন্টু মিয়া ও তার সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অনলাইন প্ল্যাটফর্মে ক্যাসিনো জুয়া খেলে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিন্টু মিয়াকে দুই মাস এবং তার সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, “অনলাইন জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে দুই মাস এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ রোধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রশংসা দেখা গেছে। ভ্রাম্যমাণ আদালতের এই রায় সমাজে অবৈধ জুয়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ার দায়ে দুজনের কারাদণ্ড | আই নিউজ বিডি
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ার দায়ে দুজনের কারাদণ্ড
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0