যশোরে মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক | আই নিউজ বিডি

যশোর

যশোরে মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

যশোরে মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক
Eidok-এ শেয়ার
যশোরে মাংস ব্যবসায়ী মিজানুর রহমানকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত
মোঃ নুরুল্লাহ 
(অভয়নগর, যশোর) প্রতিনিধি : 

যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে মাংস ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫)-কে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে নিজ বাড়ির গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সর্দারের ছেলে এবং পেশায় কসাই ছিলেন। প্রতিদিনের মতো সেদিন ভোরে গরু জবাইয়ের জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ে দোকানে না পৌঁছালে সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে তার স্ত্রী বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি ধারালো ছুরি উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ওসি র‌্যাশেল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 76 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ