জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ..
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ..
ছবি: সংগৃহীত
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড বিতরণ..

 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার  জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা জানান, এই পরিচয়পত্র শুধু তাদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করবে না, বরং বিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ ও আত্মপরিচয়ের গর্বও বৃদ্ধি করবে।

প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান বলেন,শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড একটি যুগোপযোগী পদক্ষেপ। এটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে এবং বিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator