ইসলামের জন্য রাজনীতি করি, ব্যক্তিস্বার্থে নয় — আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন

****
Eidok-এ শেয়ার
ইসলামের জন্য রাজনীতি করি, ব্যক্তিস্বার্থে নয় — আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন বলেছেন, “আমরা ব্যক্তিস্বার্থে রাজনীতি করি না, বরং রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইসলামের নির্দেশিত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।”

২৮ আগস্ট বৃহস্পতিবার বাদ এশা চট্টগ্রামের বন্দর মসজিদে অনুষ্ঠিত বন্দর থানা মজাহিদ কমিটি মাসিক ইস্তেমায় তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব নুর উদ্দিন বলেন, “দেশে আজ নীতি ও আদর্শের চরম অভাব। দুর্নীতি, অবিচার, দলীয় স্বার্থ আর ক্ষমতার দাপটে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রয়োজন সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি কোরআন-সুন্নাহর নির্দেশনা মেনে। কোনোদিন হিংসা, বিভক্তি বা ক্ষমতা লিপ্সার রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না। আমরা যেমন অন্ধকার দূর করতে আলো জ্বালাই, তেমনই সমাজে জুলুম-দুর্নীতি দূর করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। কারণ, আলোকিত সমাজ গঠনের জন্য প্রথম প্রয়োজন সত্য ও ন্যায়ের পতাকা উঁচু করা।”

নুর উদ্দিন তার বক্তব্যে জনগণকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। তারা চায় শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার ও সুস্থ নেতৃত্ব। সেই নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা, কর্মীদের পরিশ্রম ও আল্লাহর সাহায্যে চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের বিজয় হবে।”

মাসিক ইস্তেমায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বন্দর থানা কমিটির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, স্থানীয় আলেম ও সুধীজন উপস্থিত ছিলেন। ইস্তেমায় দলীয় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির দিকনির্দেশনাও দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল রাজনীতি শহীদ রাজু মোল্লার স্মরণে সড়কের নামকরণ করা হবে: এমপি বাবুল 81 ভিউ আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ রাজনীতি আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ 68 ভিউ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ রাজনীতি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 57 ভিউ নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন  এর আওয়ামী লীগের চেয়ারম্যান  টিপু সুলতান গ্রেফতার রাজনীতি নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন এর আওয়ামী লীগের চেয়ারম্যান টিপু সুলতান গ্রেফতার 48 ভিউ জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তি ও সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় এনসিপি 63 ভিউ পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল রাজনীতি পোমরায় শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল 70 ভিউ মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী রাজনীতি মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী 121 ভিউ