ফরিদপুর

ফরিদপুরে তিন মাসে ১৩২ মাদকের বাড়ি গ্রেফতার বিপুল মাদকদ্রব্য জব্দ

ফরিদপুরে তিন মাসে ১৩২ মাদক কারবারী গ্রেফতার, বিপুল মাদকদ্রব্য জব্দ

আব্দুল আজিজ, সালথা (ফরিদপুর)

গত তিন মাসে ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৩২ জন মাদক কার..
Eidok-এ শেয়ার
ফরিদপুরে তিন মাসে ১৩২ মাদকের বাড়ি গ্রেফতার বিপুল মাদকদ্রব্য জব্দ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে তিন মাসে ১৩২ মাদক কারবারী গ্রেফতার, বিপুল মাদকদ্রব্য জব্দ             ________প্রতিনিধি ফরিদপুর।      _____________________________________আব্দুল আজিজ, সালথা (ফরিদপুর)

 

গত তিন মাসে ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৩২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় এবং ১৩৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের মে, জুন ও জুলাই মাসে জেলাজুড়ে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ হাজার ৫৭৫ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, ১৩.৫৬ গ্রাম হেরোইন, ১১৮ বোতল ফেনসিডিল, ২০ লিটার চোলাই মদ, ৭টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ৩১টি নিয়মিত মামলা দায়ের ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

 

উপপরিচালক শেখ মো. হাসেম আলী বলেন,

"সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্টের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জেলা জুড়ে মাদক নিয়ন্ত্রণে রাখতে। জেলা প্রশাসকের নির্দেশনায় গত তিন মাসে নয়টি উপজেলায় ৩৮৫টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৩৭টি মোবাইল কোর্ট বসানো হয়েছে।"

 

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন,

"মাদকের ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা মিটিংসহ জেলার পুলিশ বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা সব সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আসছি। ম্যাজিস্ট্রেটরাও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। সমাজের প্রত্যেক নাগরিক মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে।"

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 5 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 25 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 82 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 84 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 103 ভিউ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট অপরাধ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 ভিউ