জামালগঞ্জে  বিনামূল্যে সুপার সিক্সটির ৫শতাধিক চারাগাছ বিতরন .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে  বিনামূল্যে সুপার সিক্সটির ৫শতাধিক চারাগাছ বিতরন ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে  বিনামূল্যে সুপার সিক্সটির ৫শতাধিক চারাগাছ বিতরন ..
জামালগঞ্জে  বিনামূল্যে সুপার সিক্সটির ৫শতাধিক চারাগাছ বিতরন ..
ছবি: সংগৃহীত
বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের দায়িত্ব হলো অন্তত একটি করে গাছ লাগানো। পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজ নিজ বাড়ি ও আশপাশ থেকে। তরুণ..
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ  প্রতিনিধি ::
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে  মঙ্গলবার (২৬ আগস্ট ) সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলায় আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে । জামালগঞ্জ রিভারভিউ পার্কে  কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান সমন্নয়ক তাহের আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,আবতাহিনুর খান উদয়, টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ ,রাহাদ আলম,আসমাউল,  আবু ইউসুফ নাঈম , ইউনিয়ন সম্বয়ক,সুমন শিকদার,প্রবাল,বাদল,সদস্য রাজু,জুনায়েদ হোসেন সুয়েব, তোফায়েল, মৃদুল,শাহরিয়া প্রমূখ।
 
বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের দায়িত্ব হলো অন্তত একটি করে গাছ লাগানো। পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজ নিজ বাড়ি ও আশপাশ থেকে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে হলে এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ বাড়াতে হবে।  বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়মিত আয়োজন করা গেলে জামালগঞ্জ আরও সবুজ ও স্বাস্থ্যকর এলাকায় পরিণত হবে। এসময় উপজেলার ৫শতাধিক মানুষের মাঝে গাছের ছাড়া বিতরণ করা হয়।
 
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator