পূর্বধলায় হিন্দু বাড়িতে দস্যুতা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

শনিবার (২১ আগস্ট) ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর এলাকা থেকে তাকে আটক করে পূর্বধলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।..
Eidok-এ শেয়ার
পূর্বধলায় হিন্দু বাড়িতে দস্যুতা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পূর্বধলায় হিন্দু বাড়িতে দস্যুতা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার।

শনিবার (২১ আগস্ট) ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর এলাকা থেকে তাকে আটক করে পূর্বধলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত বুলবুল মীর পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের মৃত সুরুজ মীরের ছেলে। তিনি হুগলা ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুলবুল মীরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, ডাকাতি, বিস্ফোরক, জমি দখল ও দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম বলেন,

“দস্যুতা মামলার প্রধান আসামি বুলবুল মীরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই রাতে উপজেলার হুগলা ইউনিয়নের সোহাগী ডহর গ্রামের মানিক চন্দ্র বণিকের বাড়িতে দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক চন্দ্র বণিক ১০ জুলাই পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি বুলবুল মীরকে প্রধান আসামি ও আরও তিনজনকে আসামি হিসেবে উল্লেখ করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 24 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 82 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 84 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 103 ভিউ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট অপরাধ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 ভিউ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ অপরাধ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 74 ভিউ