ঠাকুরগাঁওয়ে ঔষধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেফতার-২ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ঔষধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেফতার-২

ঠাকুরগাঁওয়ে ঔষধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় জড়িত প্রধান আসামি হামিদুর ও সহযোগী ইসরাত জাহা কে গ্রেফতার করেছে পুলিশ। তবে জাহেরুল নামের আরেক আসামি এখনও পলাতক রয়েছে।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে ঔষধ কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেফতার-২
ছবি: সংগৃহীত

ভুক্তভোগীর পরিবারটি শুক্রবার সন্ধায় ভুল্লী থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২), বালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)। এ ঘটনায় অভিযুক্ত বড়গাঁও ইউনিয়নের সেনপাড়া এলাকার রজব উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে ভুক্তভোগী নারী ঔষধ কিনতে ভূলল্লী বাজারে যান। সেখানে তার সঙ্গে দেখা হয় প্রতিবেশী মুরগি ব্যবসায়ী হামিদুর রহমান ও জাহেরুল ইসলামের। বিভিন্ন কৌশলে তারা নারীটিকে অটোরিকশায় করে প্রথমে খোশবাজার, পরে জ্বীনের মসজিদ এলাকায় নিয়ে যায়। এরপর তাকে ভূল্লী কলেজপাড়া এলাকার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে হামিদুর ও জাহেরুল। পরে ভুক্তভোগীকে ফেলে রেখে সহযোগী নাসরিনকে কিছু টাকা দিয়ে পালিয়ে যায় তারা।

সেখান থেকে বেরিয়ে এসে ভুক্তভোগী নারী নিজ বাসায় গিয়ে চুপচাপ থাকে এবং দুদিন পরে তার পরিবারকে বিষয়টি জানায়। পরিবার বিষয়টি জানার পর তাৎক্ষণিক থানায় অভিযোগ করে।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল সরকার জানান, ভুক্তভোগী পরিবারটি শুক্রবার রাত ৯ টার দিকে তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনকে আজ শনিবার সকালে কোর্টে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামিকে গ্রেফতারের অভিযান চলমান আছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 75 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ