রানীশংকৈলে এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন। | আই নিউজ বিডি

রানীশংকৈলে এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন।

রানীশংকৈলে এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন।

(ঠাকুরগাঁও রানীশংকৈল)
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহমেদ,
ঢাকা মহানগর উত..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলে এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন।
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেছেন, তিনি এমপি নন, বরং জনগণের সেবক হতে এসেছেন।

 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

কামাল আনোয়ার আহাম্মদ তার রাজনৈতিক জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরে বলেন, "ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি, ৭৯টি মামলা হয়েছে। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। তিনি আরও বলেন, এই বিপদের সময় সাংবাদিকরাই তার পাশে দাঁড়িয়েছিলেন, একারণে তিনি সাংবাদিকদের রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন।

 

আগামী নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই।" বিগত ১৬-১৭ বছরে নির্বাচিত এমপিদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারা চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং হিন্দুদের জমি দখল করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, তার ক্ষেত্রে এমনটা হবে না।

 

সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, ঈসা, পৌর যুবদলের আক্তার হোসেন, মমিন এবং মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 41 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 27 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 ভিউ