রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪ | আই নিউজ বিডি

রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪

রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈল সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৪
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তের ৩৭৪/১ নং পিলারের বিপরীত দিক থেকে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন হরিপুর উপজেলার মারাধার গ্রামের ইলিয়াস আলী (৭২), আব্দুল রাজ্জাক (৫৫), কামাল হোসেন (৩৫) এবং বাদশা মিয়া (৩২)।

 

 

আটককৃতদের মধ্যে ইলিয়াস আলী জানান, গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ঘাস কেটে ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে।

 

এ বিষয়ে রাণীশংকৈল থানার কর্তব্যরত এএসআই মিজানুল ইসলাম সজীব জানান, ধর্মগড় বিওপি’র নায়েক আজাহারুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। রাতেই মামলাটি রুজু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 79 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 75 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ