পায়ুপথে ইয়াবা পাচার; ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে ৪ যুবক আটক! | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

পায়ুপথে ইয়াবা পাচার; ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে ৪ যুবক আটক!

ঠাকুরগাঁওয়ে অভিনব পন্থায় পায়ুপথ দিয়ে পেটে করে ইয়াবা পাচারকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৪ যুবক আটক হয়েছে।..
Eidok-এ শেয়ার
পায়ুপথে ইয়াবা পাচার; ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে ৪ যুবক আটক!
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার একশত পিচ ইয়াবা ট্যাবলেট, একটি মটরসাইকেল ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।
 
আটককৃতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি (মোড়লহাট) এলাকার মকবুল হোসেন এর ছেলে আসরাফুল ইসলাম (৩৭), কিসমত পলাশবাড়ী-মালদহপাড়ার কবির হোসেনের ছেলে নুর জামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ও দক্ষিন পারুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)।
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মোঃ মামুন অর রশীদ।
 
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলাম জানান, কক্সবাজার হতে মাদকের একটি বিশাল চালান আসছে গোপন সংবাদে এমন তথ্য জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মামুন অর রশীদের নেতৃত্বে একটি চৌকশ টিম রাণীশংকৈল থানাধীন নেকমরদ-কাতিহারগামী সড়কে চেকপোষ্ট বসায়। এসময় তিন যুবককে সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। এসময় তাদের প্রত্যেকের কাছে একটি করে মোট তিনটি ইয়াবার পটলা পায়। পরে তাদের আরও জিজ্ঞাসাবাদ করলে তারা পায়ুপথের মাধ্যমে পেটে আরও ইয়াবা বহন করছে বলে জানায়। পরবর্তীতে তাদের পেট থেকে আরও তিনটি ইয়াবার পটলা সহ মোট ৬টি পটলায় মোট ৩১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের নিতে মটরসাইকেল যোগে আরও এক যুবক এলে কৌশলে তাকেও আটক করা হয়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছ বলেও জানান তিনি।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 79 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 75 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ