অজ্ঞাতনামা বৃদ্ধার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: পরিচয় জানতে পুলিশের আহ্বান | আই নিউজ বিডি

অজ্ঞাতনামা বৃদ্ধার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: পরিচয় জানতে পুলিশের আহ্বান

আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ (নোয়াখালী),
Eidok-এ শেয়ার
অজ্ঞাতনামা বৃদ্ধার সড়ক দুর্ঘটনায় মৃত্যু: পরিচয় জানতে পুলিশের আহ্বান
ছবি: সংগৃহীত

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা (বয়স আনুমানিক ৬৫ বছর) মৃত্যুবরণ করেছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার হাবিবপুর এলাকার মোল্লা বাড়ীর দরজার সামনে পাকা রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত নারীর মাথার উপরের অংশ ও কপালের বাম পাশ থেঁতলানো ছিল, গলার বাঁ পাশে চাপের দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ। তার পরনে ছিল লাল ও গোলাপি রঙের সেলোয়ার কামিজ। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১০৫ ধারায় একটি মামলা (নং-০৯, তারিখ: ১২/০২/২০২৫) রুজু হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মৃতের পরিচয় শনাক্তে পুলিশ ইতোমধ্যে সারাদেশের থানাগুলোতে বার্তা প্রেরণ করেছে। 

এছাড়া, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য এবং গ্রাম পুলিশের সহায়তায় মৃত নারীর ছবি প্রদর্শন করে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

যদি কেউ মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সুমন চন্দ্র দাস (মোবাইল: ০১৭০১-৩০০১৫২, ডিউটি অফিসার ০১৩২০১১১০৯০ ) সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে দেখা প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 99 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 70 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 103 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 110 ভিউ