অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন চিকিৎসকরা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি আপাতত আশঙ্কামুক্ত।..
Eidok-এ শেয়ার
অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ফারুকী, জানালেন চিকিৎসকরা
ছবি: সংগৃহীত

তার চিকিৎসায় হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে।

 

রোববার (১৭ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

 

এতে বলা হয়, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে।

 

ফারুকীর বিষয়ে নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।

 

উপদেষ্টা ফারুকী কক্সবাজারে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিকেল হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

 

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। জেলার সংস্কৃতি হাব বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন খেলার খবর সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 59 ভিউ ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের খেলার খবর ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 88 ভিউ সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল খেলার খবর সেমিফাইনাল নিশ্চিতের পর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল 86 ভিউ শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল খেলার খবর শেষ মুহূর্তের রোমাঞ্চে আফগান বধ, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল 136 ভিউ জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী খেলার খবর জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে প্রমিলা প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী 136 ভিউ আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর খেলার খবর আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর 147 ভিউ সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা খেলার খবর সাইমন হারমারের ঘূর্ণি জাদুতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা 119 ভিউ