প্রতিদ্বন্দ্বিতা হলেও বড়লেখায় নতুন মুখ আসেনি বিএনপির শীর্ষপদে | আই নিউজ বিডি

প্রতিদ্বন্দ্বিতা হলেও বড়লেখায় নতুন মুখ আসেনি বিএনপির শীর্ষপদে

এমরান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনো নেতৃত্বই টিকে গেছে। দলীয় নেতাকর্মীরা নতুনদের পরিবর্তে পূর্বের নেতৃত্বের ওপরেই ভরসা রেখেছেন।..
Eidok-এ শেয়ার
প্রতিদ্বন্দ্বিতা হলেও বড়লেখায় নতুন মুখ আসেনি বিএনপির শীর্ষপদে
ছবি: সংগৃহীত

শনিবার (১৬ আগস্ট) পৌরশহরের পানিধার এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কাউন্সিলে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হলেও নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। এর বাইরে সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিনসহ উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সিনিয়র সহসভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পান ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ তালাল পান ১৪৪ ভোট।

এ নির্বাচনে ৭১০ ভোটারের মধ্যে ৭০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৯৮ শতাংশ উপস্থিতি। এত বিপুল ভোটার অংশগ্রহণ প্রমাণ করেছে, দলীয় নেতাকর্মীরা এই কাউন্সিলকে ঘিরে ছিলেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

সার্বিকভাবে কাউন্সিল থেকে পরিষ্কার হয়েছে, বড়লেখা উপজেলা বিএনপির আগামী পথচলায় পুরনো নেতৃত্বই ভরসার জায়গা হয়ে থাকছে। সভাপতি থেকে শুরু করে শীর্ষ কয়েকটি পদে অভিজ্ঞ নেতাদের হাতেই দায়িত্ব অর্পিত হয়েছে। ফলে সামনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন নেতাকর্মীরা। একই সঙ্গে তারা মনে করছেন, এই নেতৃত্বই ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ