নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে মুক্তিকামী জনতা — সরওয়ার আলমগীর | আই নিউজ বিডি

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে মুক্তিকামী জনতা — সরওয়ার আলমগীর

আজগর সালেহী
Eidok-এ শেয়ার
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে মুক্তিকামী জনতা — সরওয়ার আলমগীর
ছবি: সংগৃহীত

ফটিকছড়ি পৌরসভা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে পৌরসভার বিবিরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে সরওয়ার আলমগীর বলেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের জনগণ এসব ষড়যন্ত্র সম্পর্কে অবগত। কেউ বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, আবার কেউ বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। অথচ তাদের অতীত ইতিহাস দেশের মানুষ জানে।

তিনি আরও বলেন, জনগণ ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং সেই নির্বাচনে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে। এ সময় তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সফল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন এবং যৌথ সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মুনসুর আলম চৌধুরী।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজনীতি সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 123 ভিউ আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 70 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 103 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 114 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 120 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 134 ভিউ