শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত | আই নিউজ বিডি

মুন্সীগঞ্জ

শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)এর বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  মুন্সিগঞ্জ কলেজে  প্রায়..
Eidok-এ শেয়ার
শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
ছবি: সংগৃহীত

শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

 রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ‍‌প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)এর বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  মুন্সিগঞ্জ কলেজে  প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও যুবদের অংশগ্রহনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস মঙ্গলবার(১২ আগষ্ট) পালিত হয়েছে।

বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস প্রকল্পের আওতায় সুইডিশ দূতাবাসের অর্থায়নে  দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

র্যালী শেষে কলেজের সহকারী অধ্যাপক শিবেন্দু তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলঅ কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি দিবসটির গুরুত্ব ও সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা তুলে ধরেন।     

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য  নীপা চক্রবর্তী, দেবাশীষ গায়েন, সিডিওর নির্বাহী পরিচালক  গাজী আল ইমরান, সিএনআরএসের সাইট অফিসার তৌহিদ হাসান,কলেজের শিক্ষক আবু তালেব, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ ।

 আলোচনাশেষে  যুব ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর স্থানীয় যুবরা শ্যামনগরের জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, অবৈধ নাইনটি অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, চর বনায়ন ধবংস, খাল দখল, খাল ও চর ইজারা বাতিল সংক্রান্ত দাবিদাওয়া সম্বলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন।

অপরদিকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।  উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা প্রাণী সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,শ্যামনগর থানার এসআই আজিয়ার রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, জনিরুল ইসলাম প্রমুখ।   

ছবি-শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।  

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 23 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 17 ভিউ