এতে অন্তত ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ ঘটনা ঘটেছে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘গতকাল ৫ আগস্ট কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়। আজ টুর্নামেন্ট চলাকালীন সময়ে ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি শাহপরান থানার ওসি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মহোদয়কে জানানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলাকালে ছাত্রলীগের একটি দল মাঠে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তারা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।
শিক্ষার্থীরা আরও জানান, হামলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। হামলার মূল পরিকল্পনায় ছিল স্থানীয় ছাত্রলীগ নেতারা- মামুন, আবির, রায়হান, বিপ্লবসহ আরও কয়েকজন। শিক্ষার্থীদের দাবি, হামলাকারীদের মধ্যে একজনকে তারা আটক করতে সক্ষম হয়েছেন।
আহত শিক্ষার্থীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, ‘এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক একটি ঘটনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে হামলা প্রমাণ করে, তারা এই ইতিহাসকে মেনে নিতে পারে না।’
সিলেটে "জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা। | আই নিউজ বিডি
সিলেটে "জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0