রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় “গণঅভ্যুত্থান দিবস” পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় “গণঅভ্যুত্থান দিবস” পালিত

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় “গণঅভ্যুত্থান দিবস” পালিত
রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় “গণঅভ্যুত্থান দিবস” পালিত
ছবি: সংগৃহীত
****

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় “গণঅভ্যুত্থান দিবস” ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি আরশেদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, ছাত্র প্রতিনিধি তারেক মাহামুদ। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্ত,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম , পিআইও আব্দুল মাবুদ প্রমুখ। অপরদিকে রাণীশংকৈল উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্র জনতার পৃথক পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator