কচুয়ায় অনন্ত নজির স্থাপন করলো  বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।। .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় অনন্ত নজির স্থাপন করলো  বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।। ..

shahadat Munsy avatar   
shahadat Munsy
কচুয়ায় অনন্ত নজির স্থাপন করলো  বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।। ..
কচুয়ায় অনন্ত নজির স্থাপন করলো  বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।। ..
ছবি: সংগৃহীত
গন সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে যেকোনো মূল্যে আবু সাঈদ মুগ্দসহ সকল জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি সাম্যের বাংলাদেশ গড়ে..

কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় যেখানে একদল আরেক দলের চেহারা দেখতে পারে না। ৫ আগস্ট ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা  কে পতন ঘটায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। ৫ আগস্ট কে ধারণ করে  মঙ্গলবার সকাল থেকে বিএনপি কচুয়া বিশ্ব রোডে পথসভা করে। এদিকে কচুয়া আল ফাতেহা মাদ্রাসা থেকে জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়। হাজার হাজার নেতাকর্মীর  স্লোগানে স্লোগানে  বিশ্বরোড প্রকম্পিত করে। কচুয়ার প্রতিটি রাস্তা  প্রদক্ষিণ করে দুই দলের নেতাকর্মীরা যখন বিশ্ব রোডে একত্রিত হয়, এক অনন্ত দৃষ্টান্তের অবতারণা করে কচুয়া বিএনপি ও জামাতে ইসলামী। স্লোগানে মুখরিত হয় একদল আরেকদলকে স্বাগত জানিয়ে বিএনপি জামাতের স্লোগান ধরে এবং জামাত বিক্ষোভ মিছিল থেকে বিএনপিকে স্বাগত জানিয়ে স্লোগান তুলে।  কচুয়ার প্রত্যেকটি রাস্তা প্রদক্ষিণ করে কচুয়া ডাকবাংলাতে মিছিল উত্তর সমাবেশ করে। সমাবেশের সভাপতি তো করেন জামায়েত ইসলামী নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন,, চাঁদপুর ১ কচুয়া আসন থেকে জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী।। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামাত ইসলামী কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবাহ। এ সময় জামায়াত সেক্রেটারী মোহাম্মদ আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ সাজুলি সহ ১২ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও পৌরসভার জামাতের মেয়র প্রার্থী সহস্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে  কচুয়া বিশ্বরোডে বিএনপি'র পথসভায় সাবেক মেয়র ও বিএনপি সভাপতি হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে পৌর সভাপতি হাবিবুর রহমান ভেন্ডার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র মনোনীত কচুয়ার এমপি  প্রার্থী মোশারফ হোসেন মিয়াজি।আরও বক্তব্য রাখেন বিএনপি সেক্রেটারী মনজুর আলম সেলিম, আমানুল্লাহ আমান, যুবদল নেতা মহিউদ্দিন সহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

نظری یافت نشد


News Card Generator