জামালগঞ্জে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল ..
জামালগঞ্জে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল ..
ছবি: সংগৃহীত
জামালগঞ্জে শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

 

আব্দুস সামাদ আফিন্দী ::
ঐতিহাসিক ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ বীর মুক্তিকামীদের স্মরণে সুনামগঞ্জের জামালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাছরুফ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান নজাতপুরী, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুবনেতা আলতাফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা তৌহিদুল ইসলাম, ক্বারী আব্দুল কুদ্দুস, মুফতি মামুনুর রশীদ জসিম, মাওলানা সালমান আহমদ, ডা. আবু সুফিয়ান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আফজাল হুসাইন, হাফিজ আব্দুল হাকিম, মো. শাহ আলম, হাফিজ ইমরান হুসাইন, মারুফ আহমদ, সাজ্জাদুল ইসলাম অন্তর, ওলিউর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator