কোম্পানীগঞ্জে আনন্দ মিছিলে ৩ এমপি প্রার্থী এক মঞ্চে — ঐক্যের বার্তা… | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে আনন্দ মিছিলে ৩ এমপি প্রার্থী এক মঞ্চে — ঐক্যের বার্তা বিএনপির

আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে আনন্দ মিছিলে ৩ এমপি প্রার্থী এক মঞ্চে — ঐক্যের বার্তা বিএনপির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (৫ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল। আগস্ট মাসের ঐতিহাসিক প্রেক্ষাপটে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলার তিন সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী একই মঞ্চে উপস্থিত থেকে ঐক্যের বার্তা দিয়েছেন।

উক্ত মিছিলে একত্রে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদ্দিন মওদুদ, বিএনপির কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা , কলামিস্ট মোহাম্মদ নুরুল আফসার বাহাদুর।
তিন প্রার্থীর এমন কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। এক কণ্ঠে তারা বলেন,
“আজ আমরা সব বিভেদ ভুলে একসাথে হয়েছি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলে তার পক্ষেই কাজ করব। বিএনপিকে বিজয়ে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

আনন্দ মিছিলটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সমগ্র কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতি।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম শিকদার এবং সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য আবদুল মতিন লিটন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানে আলম, জেলা আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট আবদুর রহমান, অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, যুবদল সভাপতি ফজলুল কবির ফয়সাল, সম্পাদক জাহিদুর রহমান রাজনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে উপজেলা ডাকবাংলোতে মোহাম্মদ নুরুল আফসার বাহাদুরের সঙ্গে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আগামীর আন্দোলন-সংগ্রামের রূপরেখা নিয়ে আলোচনা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোম্পানীগঞ্জে এই অভূতপূর্ব ঐক্য বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নিরসনে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 78 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 47 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 30 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ