জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ..
জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ..
ছবি: সংগৃহীত
জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ,জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, জামালগঞ্জ থানার ওসি(তদন্ত) জয়নাল হোসেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ,জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, শিক্ষার্থী ঐশ্বর্য বর্মন পূজা প্রমূখ। 

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মত্যাগ জাতিকে প্রেরণা জোগায়। ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই দিনটি চিরস্মরণীয়।”

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator