জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ
জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ
ছবি: সংগৃহীত
জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
ঐতিহাসিক জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে জামালগঞ্জে শহীদ সোহাগের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার  (৫ আগস্ট) সকালে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও ভীমখালী ইউনিয়ন পরিষদ ।
এসময় উপস্থিত ছিলেন,  জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যাালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার ও শহীদ সোহাগের পিতা সহ পরিবারের সদস্য বৃন্দ । 
পুষ্পস্তবক অর্পণের পর শহীদ সোহাগের কবর যিয়ারত ও মোনাজাত করা হয়। এ সময় জেলা প্রশাসক শহীদ সোহাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। উল্লেখ্য যে, ২০২৪ সালে জুলাই বিপ্লবে রাজধানী ঢাকার রাজপথে বিজয় মিছিলে যোগ দিয়েছিলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের বাসিন্দা দুই সহোদর মো. সোহাগ মিয়া ও শুভ মিয়া। সেই মিছিলে গুলি চালায় পুলিশ, ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ মিয়া। ছয় আগস্ট সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator