৬ দফার মধ্যে ৫ দফা মেনে নেওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করলো শিক্ষার্থীরা।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৬ দফার মধ্যে ৫ দফা মেনে নেওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করলো শিক্ষার্থীরা।..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
৬ দফার মধ্যে ৫ দফা মেনে নেওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করলো শিক্ষার্থীরা।..
৬ দফার মধ্যে ৫ দফা মেনে নেওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করলো শিক্ষার্থীরা।..
ছবি: সংগৃহীত
****

৬ দফা দাবির  মধ্যে ৫ দফা মেনে নেওয়ায়
অবস্থান কর্মসূচী প্রত্যাহার অনুষদের শিক্ষার্থীদের।


শহিদুল ইসলাম খোকন : 

দীর্ঘদিন ধরে ৬ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সর্বশেষ রবিবার ৪ আগষ্ট দুপুরে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সন্মৃখে ৬ দফা বাস্তবায়নে বিলম্বিত হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সন্মুখে অবস্থা কর্মসূচি পালন করেছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেয় অনুষদের শিক্ষার্থীরা।
 
পরে ৬ দফার মধ্যে ৫ টি দফাই মেনে নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মো. সাইফুল ইসলাম। তাদের দাবি পূরন হওয়ায় অবস্থান কর্মসূচী প্রত্যাহার করলেন শিক্ষার্থীরা।

মেনে নেওয়া ৫ টি দফা হলো-১, ৯ম গ্রেডে পদবৃদ্ধি ও রিভিজিট হবে - নেক্সট ২/৩ টা বিসিএসের মধ্যে, সম্ভাব্য পদবৃদ্ধি ৬০০-৭০০ জন। দফা-২, ডিপ্লোমারা এ পদে আর কখনো আসতে পারবে না। ডিপ্লমাদের জন্য নিজস্ব পদসোপান এর কাজ চলছে। পরবর্তী  ৬-৭ মাসের মাঝে সমাধান হবে। দফা-৩,ডিপ্লোমাদের ৩০% প্রমোশন দেয়া হবে কিন্তু  পদসোপান আর ক্যাডারের পদসোপান সম্পূর্ণ ভিন্ন হবে। সার্ভিস নীতিমালাও সংশোধন হবে। দফা-৪,কৃষিবিদ পদমার্যাদা শুধুমাত্র কৃষি স্নাতকদের জন্য হবে। এটা নিয়ে কেআইবি নিজেরাই স্টেপ নিবে।কেআইবির নতুন কমিটি আসা মাত্র কাজ শুরু করবে। দফা-৫,ডিপ্লোমাদের  জন্য নতুন কোন কৃষি ভার্সিটি প্রতিষ্ঠা হবে না। এই মেনে নেওয়া হয়েছে। 
বাকি ১টি দফা, ১০ম গ্রেডে পরীক্ষার ব্যাপারটা নিয়ে আপত্তি আছে বরাবরের মতো। কারন, ১০ম গ্রেডে পরীক্ষা দিলে ডিপ্লোমারা  জায়গা পাবেননা। তবে বিএডিসি সহ সকল কৃষি প্রতিষ্ঠানে দশম গ্রেড ওপেন করার ব্যাপারে পরে যোগাযোগ করতে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো যৌক্তিক ছিল। তাই কর্তৃপক্ষ মেনে নিয়েছে। বাকি ১টি নিয়ে কিছু জটিলতা থাকায় তা গ্রহণ করা হয়নি।তবে এ বিষয়ে পরে আরো আলোচনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator