তিনি কোটি টাকার চেক প্রতারণা এবং বিএনপি অফিসে অগ্নিসংযোগের মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি ছিলেন।
পুলিশ জানায়, মনু উপজেলার গোয়ালতা গ্রামের আব্দুস সালেকের ছেলে। আদালতের দুটি সেশন মামলা—নং ৬৭৯/২৩ ও ১৭০/২৪—তে প্রতিটিতে এক বছর করে মোট দুই বছরের সাজা হয় তার। এছাড়া বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও নাশকতার একটি মামলায় তিনি প্রধান পলাতক আসামি।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ, ডেমরা থানা পুলিশের সহায়তায় ৩ আগস্ট ঢাকার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদত আলী।
গ্রেপ্তারের পর মনুকে কাউখালী থানায় আনা হয় এবং ১৩ অক্টোবর ২০২৪ সালে দায়ের হওয়া জিয়ার মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়। পরে ৪ আগস্ট তাকে পিরোজপুর আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।