নবাবগঞ্জে ডেভিল হান্টের অভিযানে দু'জন গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নবাবগঞ্জে ডেভিল হান্টের অভিযানে দু'জন গ্রেফতার

Md Osman ali avatar   
Md Osman ali
নবাবগঞ্জে ডেভিল হান্টের অভিযানে দু'জন গ্রেফতার
নবাবগঞ্জে ডেভিল হান্টের অভিযানে দু'জন গ্রেফতার
ছবি: সংগৃহীত
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-

 


দিনাজপুরের নবাবগঞ্জে  ডেভিল হান্টের  বিশেষ  অভিযানে আ.লীগ ও যুবলীগের  দু'জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

সোমবার  (৪ আগষ্ট ) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ভোর পর্যন্ত  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। 
গ্রেফতারকৃতরা হলেন, গোলাপগঞ্জ ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আতাউর রহমান (৫২) এবং মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য জহুরুল ইসলাম (৩২)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, আ.লীগের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে গোপনে  আইন-শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন  সংবাদের ভিত্তিতে ডেভিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য  আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator