মোঃ জায়েদ হোসেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি 
📅 ৩ আগস্ট ২০২৫ | ঢাকা
Eidok-এ শেয়ার
মোঃ জায়েদ হোসেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত
ছবি: সংগৃহীত



বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে মোঃ জায়েদ হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজধানীর মতিঝিলের চিনিশিল্প ভবনের ৮ম তলায় ৩ আগস্ট গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে ‘গরুর গাড়ি’ প্রতীকে নির্বাচন করে মোঃ জায়েদ হোসেন ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা পেয়েছেন ৭২ ভোট।

এবারের নির্বাচনে অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সংশ্লিষ্টদের মতে, এই বিজয় শ্রমিকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় মোঃ জায়েদ হোসেন বলেন,
"এই বিজয় আমার একার নয়, এটা চিনিশিল্পের শ্রমিক-কর্মচারীদের সম্মিলিত বিজয়। আমি সবসময় শ্রমিকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও তাদের দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা রাখব।"

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার নেতৃত্ব নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 52 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 89 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 128 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ