মক্কার মিসফালা ব্রিজের নিচে প্রবাসী সাইফুলের করুণ মৃত্যু, দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মক্কার মিসফালা ব্রিজের নিচে প্রবাসী সাইফুলের করুণ মৃত্যু, দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।..

Md Ashik avatar   
Md Ashik
মক্কার মিসফালা ব্রিজের নিচে প্রবাসী সাইফুলের করুণ মৃত্যু, দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।..
মক্কার মিসফালা ব্রিজের নিচে প্রবাসী সাইফুলের করুণ মৃত্যু, দেশে ফেরার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।..
ছবি: সংগৃহীত
****

মক্কার মিসফালা ব্রিজের নিচে সাইফুলের নিথর দেহ পড়ে ছিল—একটি অসম্পূর্ণ স্বপ্নের মর্মান্তিক সমাপ্তি। সাইফুল ইসলাম ছিলেন একজন প্রবাসী শ্রমিক, যিনি সৌদি আরবের রিয়াদে কাজ করতেন। অসুস্থ হয়ে পড়ার পর, সহকর্মীদের সহায়তায় তার কাজের বেতন নিয়ে মক্কায় চলে আসেন। তার ইচ্ছা ছিল দেশে ফেরার, যেখানে তার মা অপেক্ষা করছিলেন তার জন্য। কিন্তু সেই স্বপ্ন অপুর্ণ থেকে গেল। 

দেশে ফেরার উদ্দেশ্যে সাইফুল তার সঞ্চিত অর্থ এক দালালের হাতে দিয়ে দেন, যে তাকে প্রতিশ্রুতি দেয় দেশে ফেরানোর ব্যবস্থা করবে। কিন্তু সেই দালাল তার সাথে প্রতারণা করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। অসুস্থ শরীরের সাথে সাথে পকেটও ফাঁকা হয়ে যায়। জীবনের শেষ দিনগুলি কাটে মক্কার মিসফালা ব্রিজের নিচে, নিঃস্ব অবস্থায়। 

সাইফুলের এই করুণ অবস্থার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রবাসী মোহাম্মদ শিপন এগিয়ে আসেন এবং সাইফুলকে ব্রিজের নিচ থেকে তুলে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি আশ্বাস দেন যে সাইফুলকে দেশে পাঠানো হবে। পরিবারের সাথে যোগাযোগ করে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ২–৩ দিনের মধ্যেই তার টিকিট করা হবে। 

কিন্তু তার আগেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেশের মাটি আর দেখা হলো না সাইফুলের। তার শেষ নিঃশ্বাস ঝরে যায় মক্কার মিসফালা ব্রিজের নিচে। এ মর্মান্তিক মৃত্যুর দায় কার? একটি অসুস্থ তরুণ, প্রতারকের হাতে সর্বস্ব হারানো, প্রবাসে নিঃসঙ্গ মৃত্যু—এর দায় কি কেবল ভাগ্যের? নাকি আমাদের দেশের সেই ভাঙা সিস্টেমের, যেখানে দালালদের দৌরাত্ম্যে প্রতিদিন নতুন নতুন সাইফুলের জীবন নিভে যাচ্ছে?

বিশ্লেষকরা বলছেন, আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে প্রবাসীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক। এ ঘটনাটি আমাদের সকলকে আরেকবার ভাবতে বাধ্য করে, কত সাইফুলের জীবন এভাবে ঝরে যাবে—কেউ কি তার হিসাব রাখবে?

তারা শুধু অর্থ উপার্জনের জন্য বিদেশে যান না, তারা বাঁচতে চায়, ফিরতে চায়। সাইফুল আর ফিরতে পারলো না। তার মৃত্যুর মধ্য দিয়ে প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে আসে। এ মর্মান্তিক ঘটনাটি প্রবাসী কল্যাণে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator