চাঁদপুরে সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন… | আই নিউজ বিডি

চাঁদপুর

চাঁদপুরে সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সূর্য তরুণ ক্লাব দ্বারা আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।..
Eidok-এ শেয়ার
চাঁদপুরে সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব ও সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 'হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান' স্লোগানে আয়োজিত এই ক্যাম্পেইনটি গত শনিবার, ২ আগস্ট, মফিজুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এই আয়োজনের মাধ্যমে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা জানিয়েছেন, সংগঠনটি সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। তাদের মূল উদ্দেশ্য মানবসেবা। তরুণ প্রজন্মের এই উদ্যোগ দেখে এলাকাবাসী অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। 

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, 'এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের ছাত্রছাত্রীদের ব্লাডগ্রুপ জানা ছিল না, আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা নিজেদের সম্পর্কে সচেতন হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। সূর্য তরুণ সংগঠন ও ব্লাড ডোনার ক্লাবকে ধন্যবাদ জানাই এই সামাজিক দায়িত্ব পালন করার জন্য।'

ক্যাম্পেইনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। বেশিরভাগ প্রত্যন্ত এলাকার মানুষেরা তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম গত এক বছর যাবত মতলবের বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে। 

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এস.এ সাহাদাত, সহ-সভাপতি মো. রিফাত সরকার, সহ-পরিচালক পিয়াস, মোঃ রাসেদ, মো. রোমান সরকার, মোঃ অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগগুলো সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মের এই উদ্যোগগুলি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 72 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 105 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 72 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 98 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 ভিউ মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর অন্যান্য মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 ভিউ