জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজারে অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য, দ্বীন ইসলাম,শমসের আলী, জাফর আলী, আব্দুল করিম, ময়না মিয়া, আজিজুর রহমান, একরাম হোসেন ও আবু সাদাত স্বাধীন। মতবিনিময় সভায় আগামী ৪ আগস্ট ইউনিয়নের ২ ও ৪ নং , ৫ আগস্ট ১ ও ৩ নং, ১০ আগস্ট ৫ ও ৬ নং, ১১ আগস্ট ৭ ও ৮ নং এবং ১২ আগস্ট ৯ নং ওয়ার্ডের কর্মীসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাপক প্রচারের মাধ্যমে সকলের অংশগ্রহণে কর্মী সভা সফল করার আহবান জানান নবগঠিত কমিটির আহবায়ক।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট