৬ আগস্ট দূতাবাস ঘেরাওয়ের প্রস্তুতিতে যশোরে জাগপার গণসংযোগ!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৬ আগস্ট দূতাবাস ঘেরাওয়ের প্রস্তুতিতে যশোরে জাগপার গণসংযোগ!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
৬ আগস্ট দূতাবাস ঘেরাওয়ের প্রস্তুতিতে যশোরে জাগপার গণসংযোগ!..
৬ আগস্ট দূতাবাস ঘেরাওয়ের প্রস্তুতিতে যশোরে জাগপার গণসংযোগ!..
ছবি: সংগৃহীত
রাসেল মাহমুদ।। আওয়ামী লীগকে নতুন নামে ফিরিয়ে আনার চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাগপা। ৬ আগস্ট দূতাবাস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে যশোরে লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।..

আওয়ামী লীগকে নতুন রূপে ফিরিয়ে আনার চক্রান্ত হলে তা দেশের জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ যশোরে মাসব্যাপী গণসংযোগের ২৮তম দিনে দড়াটানা মোড়, গাড়িখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেসক্লাব ও কোর্ট মোড়ে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে দলটি।

পথসভায় জাগপা প্রেসিডিয়াম সদস্য মো. নিজামদ্দিন অমিত বলেন, “আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, নৈরাজ্য ও ভারতীয় আগ্রাসনের দালালি। নতুন কোনো নামে এ দলকে ফিরিয়ে আনার চেষ্টা হলে শেষবাসী তা প্রতিহত করবে।”

৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে মাসব্যাপী এই কর্মসূচি চালাচ্ছে জাগপা। আজকের কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, কেন্দ্রীয় নেতা আফসানা ইয়াসমিন অনুরুপা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু, শাহাজান মল্লিক, ডা. রবিউল ইসলাম, কাজী জাবেদ, মো. আলমগীর হোসেনসহ জেলা ও নগর শাখার নেতৃবৃন্দ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator