যৌথবাহিনীর অভিযানে মহিলা আওয়ামী লীগ নেত্রী মাদকসহ গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যৌথবাহিনীর অভিযানে মহিলা আওয়ামী লীগ নেত্রী মাদকসহ গ্রেপ্তার..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
যৌথবাহিনীর অভিযানে মহিলা আওয়ামী লীগ নেত্রী মাদকসহ গ্রেপ্তার..
যৌথবাহিনীর অভিযানে মহিলা আওয়ামী লীগ নেত্রী মাদকসহ গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে মহিলা আওয়ামী লীগের নেত্রী ও তার সহযোগীকে মাদকসহ গ্রেফতার। অভিযানে ফেন্সিডিল, ইয়াবা, প্রাইভেটকার ও নগদ অর্থ উদ্ধার। পালিয়েছে স্বামী—চিহ্নিত মাদ..

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে সেনাবাহিনীসহ যৌথবাহিনীর অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন (৪৫) মাদকসহ গ্রেফতার হয়েছেন। অভিযানে তার সহযোগী সাব্বিরুল আলম (৪০)কেও আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ইসলামপুর এলাকায় নিলুফা ইয়াসমিনের নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় তার স্বামী, চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনার মিয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানের সময় বাড়ি থেকে ৯৬ বোতল ফেন্সিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন এবং নগদ ৩,৮০০ টাকা জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম যুগান্তরকে জানান, অভিযানের পরে সেনাবাহিনী আটককৃতদের থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিলুফা ইয়াসমিন দীর্ঘদিন ধরেই দলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে অতীতে একাধিক অনিয়মের অভিযোগ থাকলেও এই প্রথমবার প্রকাশ্য অভিযানে ধরা পড়লেন তিনি।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator