বুড়িগোয়ালিনীতে বিএনপি নেতার বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার দুর্নীতি ও মসজিদে হামলার অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বুড়িগোয়ালিনীতে বিএনপি নেতার বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার দুর্নীতি ও মসজিদে হামলার অভিযোগ..

Zahidul Islam avatar   
Zahidul Islam
বুড়িগোয়ালিনীতে বিএনপি নেতার বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার দুর্নীতি ও মসজিদে হামলার অভিযোগ..
বুড়িগোয়ালিনীতে বিএনপি নেতার বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার দুর্নীতি ও মসজিদে হামলার অভিযোগ..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার গাজী মোঃ আবিদ হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রতারণা, ও সম্প্রতি মসজিদ..

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার গাজী মোঃ আবিদ হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রতারণা, ও সম্প্রতি মসজিদে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাত, প্রতিশ্রুতি ভঙ্গ, এবং সাধারণ মানুষকে হয়রানি করার একাধিক গুরুতর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে “কাসকাটা দূর্বার যুব সংঘ”-এর (সমিতি) একজন দায়িত্বশীল হিসেবে গাজী মোঃ আবিদ হাসান সঞ্চয়কারীদের জমা রাখা ৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন। প্রভাবশালী হওয়ায় তখন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি প্রতারণামূলকভাবে সমিতির সদস্যদের আশ্বস্ত করেন যে, সময়মতো সকল অর্থ ফেরত দেবেন।

কিন্তু পরবর্তীতে অর্থ ফেরত দেওয়ার পরিবর্তে তিনি ভুক্তভোগীদের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে শুরু করেন। কেউ প্রতিবাদ করলে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে সে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সাধারণ মানুষের ওপর এভাবে নির্যাতনের স্টিম রোলার চালাতো। সমিতির ভুক্তভোগী সদস্য মোঃ সন্নত বলেন, বহু কষ্টর ১০ লাখ টাকা সঞ্চয় হারিয়ে তার পুরো পরিবার পথে বসে গেছেন। এবং উল্টো হয়রানি মূলক মামলা দিয়ে তাকে জেলও খাটিয়েছেন আবিদ মেম্বার।

স্থানীয়দের মতে, সম্প্রতি ইউনুস সরকার ক্ষমতায় আসার পর গাজী আবিদ হাসানের দাপট আরও বেড়ে যায়। তিনি সরকারি ও সামাজিক বিভিন্ন প্রকল্পেও নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করেন এবং দুর্নীতির অভিযোগ উঠতে থাকে বিভিন্ন খাতে। স্থানীয় প্রশাসনের একাংশের নীরবতা বা প্রশ্রয়ের সুযোগে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।

ঘটনার সূত্রপাত ঘটে গতকাল ২৫ জুলাই ২০২৫, শুক্রবারে, খাসকাটা জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের সঞ্চয় তহবিল নিয়ে আলোচনার সময়। মুসল্লিরা জানতে চান, মসজিদের ক্যাশে থাকা ৪০ হাজার টাকা কীভাবে খরচ হয়েছে এবং তার কোন হিসাব আছে কি না।

এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে না পেরে গাজী মোঃ আবিদ হাসান উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে, তিনি তার অনুসারীদের ডেকে এনে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মসজিদে উপস্থিত মুসল্লিদের ওপর হামলা চালান। হামলায় একাধিক মুসল্লি গুরুতর আহত হন। অনেকের মাথা ও শরীরে আঘাত লাগে এবং তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রভাবশালীদের প্রশ্রয়েই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই।

ভুক্তভোগী মুসল্লিরা এ ঘটনায় গাজী মোঃ আবিদ হাসানের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা বলেন, “মসজিদে নামাজরত মানুষের ওপর হামলা চালানো চরম অপরাধ। এমন মানুষ কোনোভাবেই একজন জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নয়।”

তারা এই ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকা দাবি করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator