মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মানে ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মানে ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠান..

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মানে ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠান..
মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্তদের সম্মানে ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠান..
ছবি: সংগৃহীত
Bangladesh Islami Chhatra Shibir’s Moulvibazar unit honored nearly 400 GPA-5 achievers from SSC, Dakhil, and equivalent exams at a grand ceremony held at the District Shilpakala Academy on Friday, Jul..

সত্যজিৎ দাস:

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখা।

 

শুক্রবার (২৫ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সংস্কৃতি কর্মীরা।

 

প্রধান অতিথি ছিলেন; ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভাপতিত্ব করেন শহর ছাত্রশিবির সভাপতি তারেক আজিজ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাবিপ্রবির সভাপতি তারেক মনোয়ার,জেলা জামায়াতের আমির প্রকৌশলী মোঃ সায়েদ আলী,ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, কৃতী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ।

 

সংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ ‘মৌসাস’ ও জলপ্রপাত সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান,এই সংবর্ধনা শুধু শিক্ষার্থীদের প্রাপ্তির স্বীকৃতি নয়,বরং আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের উৎসাহ প্রদানের একটি সামাজিক দায়বদ্ধতার অংশ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator